রবিবার নিউটাউনে বিজেপি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩ লক্ষ পুরুষ পাওয়া গিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন৷ জঙ্গিপুর ব্লকে ৪৫০০ পুরুষ পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর দুর্নীতি করেছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। এর সুফল আগামী পঞ্চাশ বছর পাবে রাজ্য। ডাটা ব্যাঙ্ক তৈরি করেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল তৈরি করতে হবে। যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে পচা গন্ধ এত দুর্নীতি।’’ দুর্নীতি নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ভয়ঙ্কর দুর্নীতি করেছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। এর সুফল আগামী পঞ্চাশ বছর পাবে রাজ্য। ব্যাঙ্ক তৈরি করেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল তৈরি করতে হবে। যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে পচা গন্ধ এত দুর্নীতি।’’ মা ক্যান্টিনের নাম বদলে মা আহার করার কথা আগেই ঘোষণা করেছ রাজ্য৷ মা আহারেই খাওয়ানো হবে মাছ-ভাত৷ এই উদ্যোগ প্রসঙ্গে রবিবার শুভেন্দু বলেন, ‘‘ওরা বলেছিল মাছ খাওয়া যাবে না বিজেপি এলে। আগামী সপ্তাহ থেকে দুদিন মাছ পাবে মানুষ মা আহারে পাঁচ টাকার বিনিময়ে৷ কেন্দ্রীয় মন্ত্রীরা সকলে ফোন করছেন। বলছেন প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ আছে বাংলাকে দাঁড় করাতে হবে। যারা আসতে পারছেন না তারা ভার্চুয়ালি মিটিং করে সিদ্ধান্ত হচ্ছে। নলে জল প্রধানমন্ত্রীর প্রকল্পে রাজ্যে চালু হবে। ৩৯ হাজার কোটি টাকার প্রকল্প চালু হবে৷ আগামীকাল আয়ুষ্মান ভারত-এর টাকা বরাদ্দ হতে চলেছে এই রাজ্যের জন্য দিল্লিতে। ১ কোটি ৪৬ লক্ষ পরিবার পাবে আয়ুষ্মান ভারত-এর সুবিধা।