লোকসভায় ‘অপারেশন লোটাস’। পরিষদীয় দলের পর তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। এনডিএ’র শরিক হতে চেয়ে সোমবারই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ‘বিদ্রোহী’ সাংসদরা। এই পরিস্থিতিতে সুর বদল যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষেরও ! সূত্রের খবর, ‘বিদ্রোহী ব্লকে’ নাম লেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতিও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সদ্য মমতা বন্দ্য়োপাধ্যায় যে দলীয় কমিটি ঘোষণা করেছিলেন তাতে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ পেয়েছিলেন এই সায়নীই। আজ সকালেই খবর পাওয়া গিয়েছে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। বুধবার সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেন তিনি। এবার জানা যাচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষও ‘বিদ্রোহী’ সাংসদদের শিবিরে নাম লিখিয়েছেন। বিদ্রোহী ২০ জন তৃণমূল সাংসদের তালিকায় সায়নী ঘোষও স্বাক্ষর করেছেন।

