দিল্লি থেকে ফিরে সোজা কালীঘাটের বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।সেখান থেকে তিনি ভবানী ভবনের পথে যাবেন বলে অনুমান করা হচ্ছে ৷ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজই ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা অভিষেকের । বৃহস্পতিবার দিল্লি সফর সেরে কলকাতায় ফেরেন তিনি ৷ তবে বিমানবন্দরে নামার পরই অভিষেককে ঘিরে শোনা যায় ‘চোর’ স্লোগান ৷ বহুল আলোচিত বিধানসভার সই জালিয়াতি মামলায় তাঁর ভূমিকা এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে তদন্তকারীরা তাঁকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর । তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দিল্লি থেকে আসা বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে পৌঁছনোর পর থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল তদন্তকারী সংস্থা । বিমানবন্দর থেকে তাঁর গাড়ি সরাসরি ভবানী ভবনে যাবে বলে মনে করা হলেও, পরে দেখা যায় অভিষেক প্রথমে কালীঘাটের বাড়িতে যান ৷

