সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ১২টার সময় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। সাড়ে ১১টার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। বেলা ১১টা ৪৩ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে গিয়ে পৌঁছন। রিসেপশনে তাঁকে পরিচয়পত্র দেখাতে হয়। প্রথমে তিনি গাড়ি থেকে নেমে ভবানী ভবনের বিল্ডিংয়ের ভিতর এগিয়ে গিয়েছিলেন। পরে তাঁর এক সহযোগী গাড়ি থেকে অভিষেকের আইডি কার্ড নিয়ে গিয়ে দেন। সেই আইডি কার্ড দেখিয়েই অভিষেক ভবানী ভবনের ভিতরে ঢোকেন। সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিন দুপুরেই অভিষেক ভবানী ভবনে পৌঁছে যাবেন বলে খবর। দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও ডাকা হয়েছে বলে খবর। এর আগে বৃহস্পতিবার সিআইডি আধিকারিকদের দীর্ঘ জেরার সামনে পড়েছিলেন অভিষেক। বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলে সিআইডি সূত্রে জানা গিয়েছিল। সেইসব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। রেজোলিউশনের আসল কপি কোথায়? সেই প্রশ্নের উত্তর চাইছেন তদন্তকারীরা। অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে?