হরমুজ প্রণালীতে একাধিক পণ্যবাহী জাহাজে হামলার পরে পদক্ষেপ করতে শুরু করল আমেরিকা। পর পর তিনটি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছে আমেরিকা। জাহাজে হামলার পরেই দক্ষিণ ইরানের একাধিক এলাকায় ধারাবাহিক আক্রমণ শুরু করেছে আমেরিকার সেনা। এর সঙ্গে হরমুজ প্রণালীতে তেহরানের কর্মকাণ্ডকে ‘কোনও মতেই মেনে নেওয়া যায় না’ বলে জানিয়েছে আমেরিকার অর্থ দপ্তর। ওই হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে আমেরিকান ট্রেজারি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির জন্য ইরানকে দেওয়া লাইসেন্স বাতিল করেছে। দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের পরে রানের ওপর আরোপিত তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। এর জেরে হরমুজ প্রণালী তথা পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমেরিকান এই নির্দেশে পরেই বিশ্ব বাজারে ফের জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে।

