2026 সালের জুন মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনে চিনের পর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে। ভারতীয় শোধনাগারগুলি রাশিয়া থেকে আমদানি বৃদ্ধি করায় রাশিয়ার রফতানিও বেড়েছে ৷ জুন মাসে ভারতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি 34 শতাংশ বৃদ্ধি পেয়ে 4.5 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে ৷ সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে ৷ CREA-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারত জুন মাসে রাশিয়া থেকে 4.5 বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল আমদানি করেছে, যা মে মাসের তুলনায় 34 শতাংশ বেশি। জুন মাসে ভারতের মোট রুশ জীবাশ্ম জ্বালানি আমদানির 83 শতাংশই ছিল অপরিশোধিত তেল, যার মূল্য ছিল 5.5 বিলিয়ন ইউরো। এর ফলে চিনের পর রুশ হাইড্রোকার্বনের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে ভারত। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিও 5.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার রাশিয়া থেকে তাদের ক্রয় ব্যাপকভাবে বাড়িয়েছে।