banganews.net

একটানা ২১ দিন অনশনরত সোনম ওয়াংচুককে জোর করে অনশন মঞ্চ থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ ৷ দিল্লি হাইকোর্ট সোনমের চিকিৎসার ব্য়বস্থা করতে বলেছে ৷ আর তাছা়ড়া এতদিন ধরে টানা অনশন করতে থাকায় তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছেন না চিকিৎসকরা ৷ তাই এই সিদ্ধান্ত বলে পুলিশ জানিয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেন সোনামের সঙ্গীরা ৷ সে সব উপেক্ষা করেই পরিবেশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার দাবিতে যন্তরমন্তরে অনশন চালানো ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে দাবি করেছেন, সোনমকে গায়ের জোরে অনশন মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, তাঁর আরও দাবি, পুলিশকে আটকাতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে ৷

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ পালনের সময় বিক্ষোভকারীরা বাধা সৃষ্টির চেষ্টা করলে সামান্য হট্টগোল এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ তবে পুলিশ সংযত আচরণ করে ৷ নিরাপদে সোনমকে হাসপাতালে নিয়ে যায় ।”দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সচিন শর্মা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সোনমকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাশাপাশি চিকিৎসকরাও জানিয়েছিলেন তাঁর শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে অবিলম্বে চিকিৎসা প্রয়োজন ৷ হাসপাতালে স্থানান্তর করায় এবার সোনমের চিকিৎসা হবে ৷ এখনই পদক্ষেপ করা না হলে তাঁর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল ৷ঠিক একদিন আগে সোনম ঘোষণা করেছিলেন, 20 তারিখ সংসদ অভিযানে অংশ নেওয়ার পর অনশন প্রত্যাহার করবেন ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, পুলিশ প্রশাসন চায়নি সোনম সংসদ অভিযানে অংশগ্রহণ করুন ৷ তাই অভিযানের ঠিক দুদিন আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল ৷ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার দাবিতে যন্তরমন্তরে অনশন চালাচ্ছেন ককরোচ জনতা পার্টি ৷ সেখানে যোগ গিয়ে গত 21 দিন ধরে অনশন চালাচ্ছিলেন সোনম ৷ এবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল ৷