banganews.net

তোলাবাজি ও অপরাধমূলক কাজে জড়িত থাকা-সহ বিভিন্ন অভিযোগে বহিষ্কার বিজেপির মণ্ডল সভাপতি ৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে রাজ্য বিজেপি ৷ রাজ্য শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে মণ্ডল সভাপতিকে বহিষ্কারের চিঠি পাঠানো হয় জেলা কমিটির কাছে । দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলেও তা পোস্ট করা হয়েছে । যদিও বহিষ্কৃত নেতার দাবি, তাঁর কাছে কোনও চিঠি পাঠানো হয়নি । তিনি পাল্টা তোপ দেগে বলেছেন, দলের অন্দরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । জানা গিয়েছে, আশিস আগে তৃণমূল করতেন । গোবরডাঙা শহর তৃণমূলের বিভিন্ন পদেও ছিলেন । তাঁর স্ত্রী ঝুমা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন অতীতে । ওই সময় বিজেপি কর্মীদের ওপর তাঁর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগও রয়েছে ।