banganews.net

নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি৷ বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় পুলিশের৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ লাঠি নিয়েও বিক্ষোভকারীদের দিকে তেড়ে যায় পুলিশ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা৷ এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে ধর্মতলা চত্বর৷ পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ-ও নামানো হয়েছে৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ৷ পাশাপাশি বিক্ষোভকারীদের বোঝানোরও চেষ্টা করছে পুলিশ৷ ককরোচ জনতা পার্টিকে কলকাতায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ৷ বাম ছাত্র সংগঠনের মিছিলেই যোগ দেন ককরোচ সমর্থকরা৷ অভিযোগ, এ দিন শিয়ালদহ থেকে ধর্মতলায় মিছিল পৌঁছনোর পর আন্দোলনকারীরা রানি রাসমণি রোডে অবস্থান জমায়েত করার চেষ্টা করে৷ ব্যস্ত সময়ে সেই অনুমতি দেয়নি পুলিশ৷ তা থেকেই অশান্তির সূত্রপাত৷