বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও উপকূল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট নাগাদ জাপানের কান্টো অঞ্চলের উপকূলবর্তী সমুদ্রে ঘটে এই ভূমিকম্প। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।