কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁকে স্মরণ করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ সম্মান প্রদর্শনের জন্য দূরদেশেও তাঁর নামে রাস্তার নামকরণ করে বিশেষ সম্মান জানিয়ে বার্তাই দিল ইজরায়েল সরকার। বিদেশের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এর আগেও তাঁর নামে রাস্তার নামকরণ করা হয়েছে। সেই তালিকাতেই এবার সংযোজিত হল ইজরায়েলের নাম। কবিগুরুর উদ্দেশে বিশেষ সম্মান প্রদর্শনের জন্য ইজরায়েলের রাজধানী তেল আভিভের এক সরণির নাম রাখা হল রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। আর কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষেই সেই আনন্দ সংবাদ প্রকাশ্যে নিয়ে এল ইজরায়েলের দূতাবাস। সেই ছবি দিয়ে একটি টুইটও করা হয়েছে তাদের তরফে। দেখুন সেই টুইট –

