banganews.net

অস্ট্রেলিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলবোর্নের যে হোটেলে তিনি রয়েছেন, সেখানে ঢুকে পড়লেন এক যুবক। হোটেলে ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে দিতে অভিবাসন-বিরোধী বেশ কিছু স্লোগান দিতে থাকেন তিনি। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ক্লিপে দেখা যায়, হুগো লেনন নামের এক বিক্ষোভকারী—যিনি অনলাইনে ‘অসপিল’ ছদ্মনামে পরিচিত—হোটেলের লবিতে লাল গালিচায় প্রধানমন্ত্রী মোদির আগমনের সময় তাঁর দিকে চিৎকার করছেন। তিনি চিৎকার করে বলেন, “F**K YOU MODI” লেননকে আরও বলতে শোনা যায়, “এটা অস্ট্রেলিয়া। আর কোনো ভারতীয় নয়। আমরা আর কোনো অভিবাসন চাই না। এই দেশ অস্ট্রেলিয়ানদের জন্য।” তবে এ হেন ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।