আজ বিহারের 18টি জেলার 121টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এদিন ৷ হবে 1314 প্রার্থীর ভাগ্য নির্ধারণ ৷ 243টি বিধানসভা কেন্দ্রের বাকি আসনে ভোট 11 তারিখ ৷ 14 নভেম্বর জানা যাবে বিহারের ‘লাল’ কে, কার হাতে থাকবে পটনার রাশ ? প্রথম দফার ভোটে বিজেপি-জেডিইউ-আরজেডি এবং কংগ্রেস- চারটি দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ বিহারের বিদায়ী সরকারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দুই ডেপুটি সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিনহার পাশাপাশি বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবেরও ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা ৷


