বিহারে প্রথম দফার নির্বাচনের সকালেই এক্স পোস্টে বিহারবাসীকে ভোটদানে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে এক্স পোস্টে তিনি লেখেন, “আজ বিহারে গণতন্ত্র উদযাপনের প্রথম পর্ব । বিধানসভা নির্বাচনের এই পর্বে সকল ভোটারকে আমি পূর্ণ উৎসাহের সঙ্গে তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি । এই উপলক্ষে, রাজ্যের আমার সমস্ত তরুণ বন্ধুদের, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের বিশেষ অভিনন্দন । মনে রাখবেন – আগে ভোট দিন, তারপর জলখাবার !”


