করোনা সংক্রমণের শুরু থেকেই রাজ্যের উদ্বেগজনক জায়গায় রয়েছে কলকাতা। আক্রান্ত থেকে মৃত্যু, সবেতেই সারা রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। সংক্রমণ রুখতে মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সমস্ত জেলা প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, ৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে হবে। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প, ব্যবসা, মার্কেট বন্ধ থাকবে ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কনটেইনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। কনটেইনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না।

দেখে নিন কলকাতার কনটেইনমেন্ট জোনের তালিকা–

🔴 ১১ এলগিন রোড (ভবানীপুর)
🔴 জাস্টিস চন্দ্রমাধব রোড (ভবানীপুর)
🔴 শরৎ বোস রোড (ভবানীপুর)
🔴 চক্রবেড়িয়া রোড (ভবানীপুর)
🔴 জওহরলাল দত্ত লেন (উল্টোডাঙা)
🔴 মানিকতলা মেন রোড (উল্টোডাঙা)
🔴 অধরচন্দ্র দাস লেন (উল্টোডাঙা)
🔴 উজির চৌধুরী রোড (উল্টোডাঙা)
🔴 আরিফ রোড (উল্টোডাঙা)
🔴 চাউলপট্টি রোড (বেলেঘাটা)
🔴 খোদাগঞ্জ মেন রোড (বেলেঘাটা)
🔴 রামকৃষ্ণ নস্কর লেন (বেলেঘাটা)
🔴 সুরেন সরকার রোড (ফুলবাগান)
🔴 বেলভেডিয়ার রোড (আলিপুর)
🔴 রাজা সন্তোষ রায় রোড (আলিপুর)
🔴 ৩, আলিপুর রোড সত্যম টাওয়ার (আলিপুর)
🔴 জাজেস কোর্ট রোড (আলিপুর)
🔴 বাগমারি রোড (কাঁকুড়গাছি)
🔴 মানিকতলা মেন রোড (কাঁকুড়গাছি)
🔴 পি ১২ সিআইটি স্কিম ৭এম (কাঁকুড়গাছি)
🔴 বিধাননগর রোড (ফুলবাগান)
🔴 হাডকো হাউজিং (হাডকো)
🔴 ২ নম্বর বিজয়গড় (বিজয়গড়)
🔴 ৪ নম্বর বিজয়গড় (বিজয়গড়)
🔴 নারকেল বাগান (যাদবপুর)
🔴 বাপুজিনগর (যাদবপুর)
🔴 এন ব্লক নিউ আলিপুর
🔴 ডি ব্লক নিউ আলিপুর
🔴 জি ব্লক নিউ আলিপুর
🔴 ডাঃ জি এস বোস রোড (কসবা)
🔴 সুইনহো লেন (কসবা)
🔴 পূর্বালোক-মুকুন্দপুর (মুকুন্দপুর)
🔴 সার্ভে পার্ক (অজয়নগর)