কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ১২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, শুধু বৃষ্টিই নয়, কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।বুধবার কলকাতা শহর সহ গোটা দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ।হাওয়া অফিস জানাচ্ছে, শহর ও শহরতলিতে হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে: পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কর্নাটকের উপকূলবর্তী এলাকা, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা, বিহার এবং ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোতে আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।