পাকিস্তানের রাজধানী করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম। শেষ পর্যন্ত আর লুকানো গেল না। এতদিনে স্বীকার করল পাক সরকার। ১৯৯৩ সালের মুম্বই বোমা হামলা কাণ্ডের মূলচক্রীকে আশ্রয় দেওয়ার অভিযোগকে অনায়াসে অস্বীকার করে গিয়েছে পাকিস্তান। এত বছর পর দাউদের ঠিকানা প্রকাশ করল ইমরান খান সরকার। পাক সরকার জানিয়েছে, পাকিস্তানের করাচিতে সৌদি মসজিদের কাছে ক্লিফটনে হোয়াইট হাউসে থাকে মুম্বই বোমা হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম। পাক সরকার জানাল, তারা হাফিজ সাইদ, মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিমসহ একাধিক সন্ত্রাসবাদী দল এবং তাদের নেতাদের ওপর কঠোর আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ৮৮ জনের নাম সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে তারা। সেখানেই দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়েছে।

