ফিলিপিন্সে-এর জোলো দ্বীপপুঞ্জে জোড়া বিস্ফোরণের জেরে মৃত্যু হল ১৫ জনের। আহত হয়েছেন আরও ৭৫ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফিলিপিন্সের দক্ষিণ প্রান্তে অবস্থিত জোলো দ্বীপপুঞ্জে আইএসআইএস-এর মদতপুষ্ট আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীর প্রচণ্ড দাপট রয়েছে। সোমবার সেখানে এক ঘণ্টার মধ্যে দুটি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে সাত জন সৈনিক, একজন পুলিশ ও ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, প্রথম বিস্ফোরণটি হয় একটি সুপার মার্কেটের সামনে। সেখানে থাকা বিস্ফোরক ভরতি একটি মোটরসাইকেল ব্লাস্ট করে এক আত্মঘাতী জঙ্গি। তার কিছুক্ষণ বাদেই ওই একই রাস্তায় শরীরে বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায় এক যুবতী। এক জওয়ান যখন তাকে গ্রেপ্তার চেষ্টা করছিল। তখন নিজের শরীরে থাকা বিস্ফোরকের সুইচ টিপে দেয় সে।

