লন্ডনঃ লন্ডনের বিমানবন্দর ও রেল স্টেশন থেকে উদ্ধার হল বোমা। এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে লন্ডনের সন্ত্রাস দমন শাখা বিশেষ বাহিনী। একটি ডিভাইস থেকে হিথরো বিমানবন্দরের অফিসে আগুনও লাগে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আজ স্থানীয় সময় সকাল ৯টা ৫৫মিনিট নাগাদ হিথরো বিমানবন্দরে একটি প্যাকেট থেকে আগুন ধরে যায়। তারপর পুলিশের কাছে সন্দেহজনক ডিভাইসের খবর আসে। পরে একই ধরনের প্যাকেট লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটারলুতে পাওয়া যায়। তৃতীয় বোমাটি পূর্ব লন্ডনের লন্ডন সিটি বিমানবন্দরে পাওয়া যায়। বিমানের রুটিনে কোনও পরিবর্তন না হলেও সেন্ট্রাল লন্ডনের রেল লাইন সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *