ব্রাজিলে বন্যার বলি ১২

ব্রাজিলঃ ব্রাজিলের সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। ব্রাজিলের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রিবেরাও পিরেস শহরে এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের চার সদস্য মারা গেছে ও আরও দুই জন আহত হয়েছে। মধ্যরাতের দিকে একটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর কোন কোন স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *