সঞ্জয় রায়চৌধুরী, উত্তর ২৪ পরগণাঃ দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছায়। জানা গিয়েছে, এদিন রাত ৯টা নাগাদ এই আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অধিকাংশ ঝুপড়ির বাড়িগুলিই পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধকালীন তত্‍পরতায় চলে আগুন নিয়ন্ত্রণের কাজ। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়েই তৎক্ষণাত সেখানে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও মদন মিত্র। যাদের ঘর পুড়ে গিয়েছে তাদের থাকার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *