বাঁকুড়াঃ ফের বাঁকুড়ায় উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। আটক করা হল বিস্ফোরক বোঝাই একটি লরি। গ্রেফতার করা হয়েছে লরি চালককে। লরিটিকে থানায় নিয়ে এলে তার ভিতর থেকে ৬৬ প্যাকেট ডিটোনেটার, ২৫০ প্যাকেট জিলেটিন স্টিক ও ২২৯ ব্যাগ আমোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। লরি চালককে জেরা করে পুলিস জানতে পেরেছে, তেলেঙ্গানা থেকে এরাজ্যে আসে লরিটি। গন্তব্য ছিল বীরভূম। পথে বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে লরিটি আটক করে পুলিস। শনিবার বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে বেলিয়াতোড়ের কাছে তল্লাশি অভিযান চালায় সিআইডি ও পুলিস। বৈধ কাগজপত্র না থাকায় লরি চালককে গ্রেপ্তার করা হয়। লোকসভা ভোটের আগে কী কারণে এত বিস্ফোরক বীরভূমে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *