চিন্ময়ী উপাধ্যায়, দক্ষিণ দিনাজপুরঃ আজ দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমন্ডির হারাহার মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রচারে ঝড় তুললেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় ছাত্র-যুবর নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে তৃণমূল সমর্থক ও কর্মীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, মন্ত্রী রাজীব ব্যানার্জি, বাচ্চু হাসদা, দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার পৌরাধ্যক্ষ প্রসূন মিত্র, বুনিয়াদপুর পুরসভার পৌরাধ্যক্ষ অখিল বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করে বলেন, এবারের এই লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে ২ লাখেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি বলেন, কয়েক মাস আগে ৫ টা রাজ্যের বিজেপি পরাজিত হয়। ১৪ সালে ক্ষমতায় আসার পরেই পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু ৫ টা রাজ্যে হারের পরেই পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। ঠেলায় পড়েই বিড়াল গাছে চড়েছে। এবারের লোকসভা নির্বাচনেও বিজেপিরও একই অবস্থা। বিজেপি সরকার জয় শ্রী রামের নাম করে ফূর্তি করছে, তোলা আদায় করছে, আর আমার দুর্গা (মমতা বন্দ্যোপাধ্যায়) জল-রাস্তা-শিল্প দিয়ে মানুষকে করেছে চাঙ্গা। ৩০০০ হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে

দলীয় কার্যালয় বানিয়েছে। ২৩ মে লোকসভা ভোটের ফল বের হবার পরে বিজেপির নাম আর খুঁজে পাওয়া যাবে না। ১৪ সালের নির্বাচনের আগে মোদির ছিল কেটলি, এখন জুটেছে জেটলি। দুজনে মিলে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তিনি এও বলেন, চৌকিদারের আমলে বিদেশে পালিয়েছে বিজয় মাল্য, নীরব মোদিরা। আমরা এমন চৌকিদার চাই না। চৌকিদারের আমলেই কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটাই চৌকিদারের আসল রুপ। আমরা সবাই জানি আমাদের দেশের শত্রু পাকিস্তার। কিন্তু নরেন্দ্র মোদিকে চাইছে পাকিস্তার। তিনি আরও বলেন, “পরিবর্তনের ডাক দিয়েছে বাংলা, এবার পারলে দিল্লি সামলা। ২০১৯ বিজেপি ফিনিশ। রাম আর বাম এখন এক হয়েছে। তোমার রাম, তোমার বাম, এখন ফেট্টি বেঁধে অস্ত্র হাতে মিছিল করে। আমার দুর্গা (মমতা বন্দ্যোপাধ্যায়) উন্নয়নের ডালি নিয়ে সর্বহারাদের পেট ভরে। তোমার রাম তোমার বাম ব্যবহার করে শুধু ধর্ম আর করে দাঙ্গা। আমার দুর্গা (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলার মানুষকে জল-রাস্তা-শিল্প দিয়ে করেছে চাঙ্গা। তোমার রাম, আর তোমার বাম একা আজকে, কেউ নেই। সাথে শুধু ইডি আর সি বিআই। আমার দুর্গা সাথে, গোটা দেশ, কাশ্মীর থেকে চেন্নাই। তোমার রামের যাবার পালা ব্যাগ বস্তা গোটাও। আমার দুর্গা আসছে তেড়ে ভাওতা বাজরা পালাও। ২০১৯ বিজেপি ফিনিশ। ২৩ শে মে বুঝবে তৃণমূল কি জিনিস”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *