পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.২। এই ভূমিকম্প-এ দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং কোন সুনামির আশঙ্কাও নেই। বুলোলো থানার কমান্ডার ইন্সপেক্টর লিও কাইকাস বলেন, ‘এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি। আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *