আবারও জোড়া কালবৈশাখীর দাপট। ১৯ মিনিটের ব্যবধানে পরপর দুটি ঝড়। তাতেই শহরের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গিয়েছে ৷ শুক্রবার সন্ধে ৭টা ৩৫ মিনিট নাগাদ প্রায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়ে কলকাতায় ৷ দ্বিতীয় কালবৈশাখীটি আছড়ে পড়ে সন্ধে ৭ টা ৫৪ মিনিটে ৷ এর গতিবেগ ছিল ৮২ কিলোমিচার প্রতি ঘণ্টা ৷ প্রচণ্ড ঝড়ে এদিন কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ ,প্রিন্স আনোয়ার শাহ রোড, বারোজ রোড, ফেয়ারলি প্লেস স্যান্ড রোড, পটুয়াপাড়া কালীঘাট রোড, এজেসি বোস রোড, আলিপুর রোড, পূর্ণা সিনেমা হলের সামনে গাছ উপরে গেছে ৷ এর পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *