ফের মেট্রো পরিষেবা ব্যাহত। বুধবার সকালে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত যাত্রীদের স্টেশন থেকে বার করে দেওয়া হয়। যতীন দাস মেট্রো স্টেশন বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকাল ১০ ৪২ মিনিট নাগাদ অফিস টাইমে এই বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনে অফিস যাত্রীদের ভিড় ছিল চোখে পরার মতো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, টালিগঞ্জ থেকে দমদমগামী মেট্রো যতীন দাস পার্ক স্টেশনে ঢোকামাত্রই আচমকাই রেকের বিদ্যুৎ সংযোগ চলে যায়। মোটরম্যান মেট্রোয় বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করেন। কিন্তু, তাতেও বিশেষ লাভ হয়নি। বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রায় ২০ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। মেট্রো কর্তৃপক্ষ অবশেষে পরিস্থিতি সামাল দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *