কলকাতাঃ আইএসসি পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছে রিচা সিং। তাই দ্বাদশ শ্রেণির ছাত্রী রিচা সিংকে এক অভিনব পুরস্কার দিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার। গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত রাজেশ সিং-এর মেয়ে রিচা সিং। সে এবার টালিগঞ্জের জিডি বিড়লা স্কুল থেকে আইএসসি পরীক্ষা দিয়েছিল। তিনটি বিষয়ে ফুলমার্কস পেয়েছে রিচা। আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছে গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি-র মেয়ে। তাঁর সাফল্যে গর্বিত কলকাতা পুলিশ। পুরস্কারস্বরূপ রিচা সিং-কে একদিনের জন্য ডিসি (এসইডি) পদে বসানোর সিদ্ধান্ত নেন কলকাতা পুলিশের কমিশনার রাজেশ কুমার। তাই বুধবার সকালে বাবার সঙ্গে কলকাতা পুলিশের দপ্তরে হাজির হয় রিচা। নিয়ম মেনে তাঁকে ডিসির (এসইডি) দায়িত্ব বুঝিয়ে দেন কলকাতা পুলিশের কর্তারা। এরপর ফোন করে ‘নয়া ডিসি’-কে রিপোর্ট দেন শহরের বিভিন্ন থানার ওসিরা। বেনিয়াপুকুর ও তপসিয়া থানা পরিদর্শনে যান কলকাতার পুলিশকর্তা রিচা সিং। তাঁকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান ওই দুই থানার আধিকারিকরা। সকালে প্রায় ঘণ্টা ছয়েক ডিসির দায়িত্বে ছিল রিচা। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *