হক জাফর ইমামঃ  জম্মু-কাশ্মীর জঙ্গি হানার পর মালদায় কেমন আছেন কাশ্মীরি শাল ব্যবসায়ীরা। ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। শহিদদের শ্রদ্ধা জানাতে পথে নেমেছে আমজনতা। ঠিক এরই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুদূর কাশ্মীর থেকে ব্যবসা করতে আসা কাশ্মীরি শাল ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। সাক্ষী কলকাতা। এই ঘটনার পর মালদায় ব্যবসা করতে আসা কিংবা বিগত দিনে ব্যবসা করে আসা কাশ্মীরি ব্যবসায়ীরা কতটা নিরাপত্তায় রয়েছেন?  তারা কি বলছেন। আজ মুখোমুখি মালদার কাশ্মীরি ব্যবসায়ীরা। কাশ্মীরি ব্যবসায়ীরা জানালেন, কোন রকমের অসুবিধা হচ্ছে না মালদায়। মালদার মানুষ যথেষ্ট ভালো। কোন রকমের হামলা হুমকি কিছুই আসেনি। ইতিমধ্যে পুলিশ তাদের কাছে এসে তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা তা তদন্ত করে গেছে এমনকি কোনো রকম অসুবিধা হলে নাম্বারও দিয়ে গেছেন ফোন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *