গত 6 অক্টোবর সুপ্রিম কোর্টের মান্যতা দিয়ে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার সেই সম্ভাব্য উপাচার্যদের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। সেই বৈঠকের দুদিনের মধ্যে নিয়োগ করা হয়েছে তাঁদের। বুধবার রাজভবন সূত্রের দাবি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকারিক বলেন, “রাজ্যপাল পশ্চিমবঙ্গ ছয় বিশিষ্টজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন। দীর্ঘ বিতর্কের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ হলো রাজ্যের একাধিক বিশ্ব বিদ্যালয়ে। দেশের শীর্ষ আদালত রাজ্যের পাঠানো নামকেই সিলমোহর দেয়। সেই তালিকা অনুযায়ী, রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু 6 অক্টোবর সুপ্রিম কোর্টের তরফে নিয়োগের নির্দেশ এলেও এখনো উচ্চশিক্ষা দফতর থেকে নিয়োগপত্র দেওয়া হয়নি। তবে, খুব শীঘ্রই উচ্চশিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে ৩৬টি বিশ্ববিদ্যালয় এর মধ্যে ১৯টিতে স্থায়ী উপাচার্য থাকলেও জটিলতা তৈরি হয় 17টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে। রাজ্যের প্রস্তাবিত নামে সম্মতি দিতে রাজি হননি আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই রাজ্য-আচার্য সংঘাত চরমে ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়, শীর্ষ আদালত কমিটি গঠনের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি তৈরি করে জট কাটানোর পথ খোঁজা শুরু হয়। আপাতত 6টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুর অবশেষে স্থায়ী উপাচার্য পেল।

