চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে হাইকোর্টের প্রস্তাব মতো এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অস্বীকার করায়, তাঁর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিষেকের এখনই বিদেশে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন কি না, সে বিষয়ে আদালত নিশ্চিত নয়। আদালতের কেউ চিকিৎসাবিজ্ঞানে বিশেষজ্ঞও নন। সেই কারণেই এসএসকেএমে গিয়ে পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। বিচারপতি ভট্টাচার্যও জানান, আপাতত অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।