অনেক ছবি, ভিডিয়ো, কনটেন্ট এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, যা AI নির্মিত। কিন্তু AI দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট অনেক সময় ভুয়ো বার্তা ছড়ায়। ডিপফেক ভিডিয়ো, ভুয়ো খবর প্রচার করে। AI ব্যবহার করে তৈরি ডিপফেক, ভুয়ো ভিডিয়ো এবং বিভ্রান্তিকর কনটেন্টের বাড়বাড়ন্ত রুখতে বড় পদক্ষেপ করল Ministry of Electronics and Information Technology (MeitY)। নতুন IT আইন অনুযায়ী, সরকার বা আদালতের পক্ষ থেকে বৈধ নোটিস পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বেআইনি তথ্য সরিয়ে ফেলতে হবে। আগে এই সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। কিন্তু এখন তা কম হলো ৩ ঘণ্টা।

একনজরে

  • বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা করা হলো ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা।
  • সরকার বা আদালতের বৈধ নোটিস পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
  • AI দিয়ে তৈরি ছবি, ভিডিয়ো ও কনটেন্টে স্পষ্ট লেবেল ও যথোপযুক্ত মেটাডেটা বাধ্যতামূলক।
  • ডিপফেক, ভুয়ো পরিচয়, শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে কড়া নজরদারির নির্দেশ।
  • বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিজেদের অটো জেনারেটেড প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করতে হবে।

  • কনটেন্টে বাধ্যতামূলক লেবেলিং
  • সরকারের নতুন IT নিয়মে বলা হয়েছে, এমন ছবি, ভিডিয়ো বা অন্য কোনও কনটেন্টে স্পষ্ট ভাবে জানাতে হবে যে সেটি AI দিয়ে তৈরি। পাশাপাশি, এমন কনটেন্টে মেটাডেটা রাখা বাধ্যতামূলক, যাতে প্রয়োজনে তার উৎস শনাক্ত করা যায়। এর উদ্দেশ্য হলো AI-এর অপব্যবহার কমানো।
  • শিশু নির্যাতন ও ডিপফেকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি
  • এ ছাড়া নতুন নিয়ম অনুযায়ী, শিশুদের যৌন নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট, কারও সম্মতি ছাড়া পোস্ট করা কোনও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো, ভুয়ো পরিচয় তৈরি এবং অন্যান্য ক্ষতিকর AI-নির্মিত কনটেন্ট শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
  • পাশাপাশি, AI প্ল্যাটফর্মগুলিকে নিজেদের প্রযুক্তি ও টুল ব্যবহার করে ধর্ষণ, শিশু নির্যাতন-সহ একাধিক বেআইনি কনটেন্ট পুনরায় আপলোড হচ্ছে কি না, তা সক্রিয় ভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • সরকার এই নিয়মগুলিকে জোরদার করে AI সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট নিয়ে আরও সাবধান হতে চাইছে বলেই মনে করছেন প্রযুক্তিবিদদের একাংশ।