লুইসিয়ানার ডাউ কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। গভীর রাতে লুইসিয়ানার প্লাকুমাইনের কাছে ডাউ কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। লুইসিয়ানা হল মেক্সিকো উপসাগরে অবস্থিত একটি দক্ষিণ-পূর্ব মার্কিন রাজ্য। এক আধিকারিক সূত্রে জানানো হয়েছে, সাংঘাতিক বিস্ফোরণের ফলে আশে পাশের মোট ৩৫০ টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে। নিরাপদ আশ্রয়স্থলে রাখা হয়েছে তাঁদের। বিস্ফোরণের ব্যাপকতা সাংঘাতিক হলেও কোন হতাহতের খবর মেলেনি।