তিলজলা টালিখোলা মসজিদের কাছে একটি পাঁচ তলা বাড়িতে আগুন লাগে বেলা দুটো নাগাদ। চারটে ইঞ্জিনে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কয়েকজন জখম হয়েছেন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয় পাঁচজনকে। হাসপাতালেই মারা গেছে দু’জন । তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

