নিট নিয়ে দেশ উত্তাল আর সেই প্রসঙ্গ টেনে আজ মন্ত্রী তাপস রায় জানান যে এই রাজ্যে কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। প্রশাসন কড়া হাতে দমন করবে যেকোনও ধরনের অশান্তি। আজ স্পষ্ট এই বার্তাই দিলেন তাপস রায়। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা খাতের দুর্নীতি নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের জবাব দিতে এবার মাঠে নামলো বঙ্গ বিজেপি। নিট নিয়ে রাজধানীতে সম্প্রতি যে অশান্তি ছড়িয়েছে আজ তার তীব্র নিন্দা করে বঙ্গ বিজেপি। বিজেপির মতে নিট বিতর্ককে আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যে দেশে নৈরাজ্য ও দেশবিরোধী কার্যকলাপ ছড়ানোর চক্রান্ত চলছে। আজ এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী তাপস রায়, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, মিডিয়া সেলের আহ্বায়ক বিমলশঙ্কর নন্দ এবং যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস।কেন্দ্রের কিছু ত্রুটি বিচ্যুতি স্বীকার করে নিয়ে বিজেপি জানিয়েছে যে, নিট কাণ্ডে সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে জানিয়েছেন যে, অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। তাপস রায় আজ অভিযোগ করেন যে, দিল্লির আন্দোলন এখন আর নিট বা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও অশান্তি তৈরির চেষ্টা চলছে। এর পেছনে বিদেশি শক্তি অর্থ দিয়ে সাহায্য করছে বলেই মনে করেন তিনি।ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে কেন উমর খালিদের মুক্তি বা কাশ্মীরে 370 ধারা ফেরানোর দাবি উঠছে ? গাড়িতে আগুন দেওয়া, সাংবাদিকদের আক্রমণ এবং হিন্দু দেব-দেবীদের অপমান করার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দাবির কোনও সম্পর্ক নেই বলে জানান বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত সরকার। ইউপিএ আমলের 8200 কোটি টাকার শিক্ষা বাজেটের তুলনায় বর্তমান সরকার শিক্ষা খাতে 1 লক্ষ 39 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয় বিজেপির তরফে। একদিকে দিল্লির যন্তর মন্তরে পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেখানে সোনম ওয়াংচুক অনশন করছেন। অন্যদিকে, কলকাতার রাজপথও উত্তপ্ত। এই নিয়ে আজ রাজ্য বিজেপি স্পষ্ট বার্তা দেয় যে, শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু, ছাত্র আন্দোলনের নামে অশান্তি বা হিংসা ছড়ানোর চেষ্টা করলে পুলিশ ও প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। সংসদ ও প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে চক্রান্ত করা হচ্ছে বলেই কটাক্ষ করে বিজেপি। বিজেপি নেতা তাপস রায় নিশানা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং বিরোধী ‘ইন্ডি’ জোটকে। জাতীয় নিরাপত্তা, সংসদীয় মর্যাদা এবং দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুললেন যে, ইন্ডি জোট আলোচনা থেকে পালাচ্ছে কেন? আলোচনায় বসতে ভয় কিসের? তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। রাহুল গান্ধি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে ? আলোচনা হোক না। আপনি চাইছেনটা কী ? যারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তারা দেশ বিরোধী কাজ করছে।” আজ তাপস রায় হুঁশিয়ারি দেন যে, যারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অশান্তির সৃষ্টি করেছেন এবং যারা প্রধানমন্ত্রীর নাম খারাপ করছেন, তাঁদের রেয়াত করা হবে না।
নিট-কাণ্ডে বাংলায় অশান্তির চেষ্টা করলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী তাপস রায়ের
Byবঙ্গনিউজ
Jul 23, 2026
