এক বছর পূর্ণ হয়ে গিয়েছে আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনার। আর সেই ঘটনার প্রতিবাদে রাত দখল করতে এক বছর বাদে আবারও রাস্তায় নামলেন রাজ্যের মানুষ। এদিন কলকাতা সহ জেলায় জেলায় ডাক দেওয়া হয়েছে রাত দখল কর্মসূচির। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয় শ্যামবাজারে। সেই মতো বহু মানুষ জড়ো হয়েছেন শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে। রাতের দখল নিতে মানুষ জড়ো হয়েছেন রাসবিহারি মোড়েও। জুনিয়ার ডাক্তারেরাও সেখানে জমায়েত করেছেন। এর পাশাপাশি দমদম থেকে লেকটাউন বা সোদপুর, সর্বত্র ধরা পড়েছে মানুষের সম্মিলিত প্রতিবাদের ছবি। যেখানে মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে,গান কবিতা,নাটক,স্লোগান।

