November 26, 2026
BREAKING NEWS
ভাবনায় ভারত সবার আগে, কর্মে কর্তব্যই প্রধান: প্রধানমন্ত্রী মোদিপ্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকা
দেশ

মধ্যরাতে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর

ফের রাতে সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট প্রধানমন্ত্রীর। এবার ধন্যবাদ জানালেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিয়ো পোস্টে যে ভাবে রিঅ্যাকশন এসেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি। ওই পোস্টের জন্য বহু সাধারণ নাগরিক গঠনমূলক পরামর্শ দিয়েছেন বলেও জানালেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কাল রাতে যে ভিডিয়ো পোস্ট করেছিলাম, তার জন্য আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন… থ্যাঙ্কস টু এভরিবডি…আমাদের সংযোগ আরও সক্রিয় ভাবে জুড়বে।’ হস্পতিবার মধ্যরাতে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন,  ‘শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কঠোর সাজার বিষয়ে চর্চা হবে। সেখানে আলোচনার পরে তার অন্তিম রূপ দেওয়া হবে। সোমবার থেকে সংসদে ওই বিলকে সদনে আনার চেষ্টা করা হবে।’ শুক্রবার ক্যাবিনেট বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে প্রশ্নফাঁসের ঘটনায় কড়া আইন আনার কথা হয়েছে। এমন ঘটনা দোষীদের ১০ বছরের জেল এবং ১০ কোটি টাকার জরিমানার সংস্থান রাখা হচ্ছে আইনে। তবে ক্যাবিনেট বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে তা নিয়ে কোনও কথা বলেননি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিকদের নিট সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।