দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে। একের পর এক গ্রেফতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বলেও দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা ঘরের ভিতরে প্রবেশ করে সঞ্জয় দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত তাঁকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়িতেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা গেছে। সঞ্জয় দাস ব্যারাকপুর সাংগঠনিক জেলার দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সঞ্জয় দাস, যিনি দক্ষিণ দমদম পুরসভার সিআইসি ছিলেন, তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁকে ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি, ঘটনায় কারা জড়িত তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিরোধী দল বিজেপির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

