banganews.net

খোদ ক্লাসরুমে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে প্রস্রাব করা ও থুথু দেওয়ার অভিযোগ ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে চরম কুরুচিকর গালিগালাজ করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। সেই ঘটনার ‘রিল’ ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শহরজুড়ে জনরোষ তৈরি হয়। ঘটনার জেরে অভিযুক্ত ১৭ বছর বয়সি নাবালক ছাত্রকে পুলিশ আটক করে জুভেনাইল কোর্টে পাঠিয়েছে ৷

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে । জানা গিয়েছে, টিফিনের বিরতিতে যখন ক্লাসরুমে কোনও শিক্ষক ছিলেন না, তখন বন্ধুদের সঙ্গে মিলে একটি ‘রিল ভিডিয়ো’ তৈরি করছিল ওই ছাত্র। ভিডিয়োটিতে দেখা যায়, সে খোদ মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব করছে, থুথু ফেলছে এবং মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে অত্যন্ত নোংরা ও কুরুচিকর মন্তব্য করছে । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আপলোড হতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়।