ফের আদালতের দোরগোড়ায় এসএসসি মামলা। শনিবার স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাঁদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। তাঁদের মূল দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে, তাতে বসতে চান। এসএসসি নিয়ম মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তাঁরা। কলকাতা হাই কোর্ট মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে শুনানির সম্ভাবনা। সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে বহু টানাপোড়েনের পর শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে।
নতুন করে পরীক্ষায় বসার দাবি, SSC-র তালিকা প্রকাশের পরই হাইকোর্টে মামলা অযোগ্যদের
Byবঙ্গনিউজ
Sep 1, 2025
