চা বাগানের শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা (PMCSPY) শুরু করা হয়েছিল। রাজ্য সরকার সেটাও আটকে রেখেছে। এখানকার রাভা, টোটো জনজাতি সমাজ পিম জন মন যোজনা লাভ পাচ্ছে না। কোচবিহারের জনসভা থেকে রাজ্য সরকারকেই এইভাবে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও অভিযোগ করে বলেন, তৃণমূল এর অন্যায়ের লিস্ট অনেক বড় আছে। উত্তরবঙ্গে উত্তরকন্যাও আছে৷ যখন বানানো হয়ছিল তখন বলা হয়ছিল উন্নয়ন হবে। যা টাকা রাখা হয়েছে খরচ করা হয়নি। নাম বিকাশের, কিন্তু কাজের কাজ হয় না। কোনও উদ্যোগ-শিল্প আসেনি। কোনও শিল্প এলেও সিন্ডিকেটের জন্য চলে যায়। বিধানসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের মত পেতে আসরে প্রধানমন্ত্রী। চা বাগানের চা শ্রমিকদের বড় ভূমিকা আছে। কিন্তু, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার (PMCSPY) সুযোগ সুবিধা পাচ্ছেন না চা শ্রমিকরা। এর জন্য রাজ্য সরকারই দায়ী৷ এমনই অভিযোগ করেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ব্রিগেড সভা থেকে চা শ্রমিকদের প্রকল্পের সাহায্য পাওয়া উচিত কিনা না, ব্রিগেডের সভা থেকে এমনি প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের এমন অনেকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষরা। গরীব মানুষ সুযোগ সুবিধা পাক, এটা তৃণমূল কংগ্রেস চায় না বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উত্তরবঙ্গের চা শ্রমিকদের মন পেতে আসরে নেমেছে বিজেপিও। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দাবি করেন, দেশে মহিলাদের পাশে বিজেপি আছে। মহিলাদের ‘ফার্স্ট চয়েস’ বিজেপি। তিনি বলেন, “বিজেপি এলে মহিলারা স্বনির্ভর হবেন। কেন্দ্রের বিজেপি সরকার মা-বোনেদের সব সুবিধা দিয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি বানিয়েছে। আমাদের সরকার লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ দেওয়ার আইন এনেছে। 2029 সালের লোকসভা নির্বাচন থেকেই এর সুবিধা মিলবে।” মোদি বলেন, “ভয়াবহভাবে বদলেছে জনবিন্যাস। বাংলার নিরাপত্তা বিঘ্নিত। তাই ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে। ভারতই নয়, দুনিয়ার সমস্ত বড় বড় দেশ তাই করছে। শুধু বাংলার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে। তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে এবং জনবিন্যাস পাল্টে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, বিজেপি সরকার আসার পর এই অনুপ্রবেশ ঠেকানো হবে। ভোটের পর এদের সব পাপের হিসেব হবে, বিজেপি বেছে বেছে হিসেব করবে।”

