বাংলার চিকিৎসাব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপুঞ্জের ইউনিসেফের প্রতিনিধি দলের সদস্যরা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করেছেন ইউনিসেফের প্রতিনিধি দল। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামো ইত্যাদির মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা করেন ইউনিসেফের সদস্যরা। নবান্ন সূত্রে খবর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের যেভাবে পঠন- পাঠনের ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার, অর্থাৎ আজ মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা করেন। হাসপাতাল গুলিতে শিশুদের চিকিৎসার জন্য বিভিন্ন যে ‘sncu’-সহ যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তার ও প্রশংসা করেন। এই পরিকাঠামো ব্যবস্থার প্রশংসা করেছেন ইউনিসেফের প্রতিনিধি দল। এছাড়াও, বিকেলে ইউনিসেফের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন।