Day: June 24, 2023

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফের তলব করল রাজ্যপাল

পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতে ফোন করে রবিবার বিকেলে রাজভবনে যাওয়ার জন্য রাজ্য নির্বাচন…

পঞ্চায়েত ভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বন্টন নিয়ে জটিলতার মধ্যেই বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি, বাঁকুড়ার ইন্দাস, আরামবাগ, ভাঙড়ে শুরু হয়েছে রুটমার্চ। এর মধ্যেই প্রার্থীদের প্রচারে একগুচ্ছ নির্দেশিকা…

পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে দাঁড়ানোয় ৫৬ জনকে সাসপেন্ড করল তৃণমূল

পঞ্চায়েত ভোটে দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নির্দেশ উপেক্ষা করে নিজেরা…

প্যান্টোগ্রাফ ভেঙে চরম ভোগান্তি, ব্যাহত বর্ধমান-হাওড়া মেইন শাখায় ট্রেন চলাচল

প্যান্টোগ্রাফ ভেঙে থমকে গেল ডাউন বর্ধমান-হাওড়া মেইন লাইন লোকাল। শনিবার বিকেল পৌনে ছটা নাগাদ ওই ঘটনা ঘটে শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে। থমকে যায় ট্রেন চলাচল। ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভাঙার…

নাকাশিপাড়ায় গোপন অস্ত্র কারখানার হদিশ

নদীয়ার নাকাশিপাড়া থানা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে নাকাশিপাড়া থানার পুলিশ ধনঞ্জয়পুর পঞ্চায়েতের ধাপারিয়া গ্রামে অস্ত্র কারখানার হদিশ পায়। উদ্ধার হয় আটটি আগ্নেয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। এই ঘটনায়…

সর্বদলীয় বৈঠকের আগেই মণিপুরে ইন্টারনেট বন্ধের মেয়াদ বৃদ্ধি

আজ, শনিবার নয়াদিল্লিতে বসতে চলেছে সর্বদলীয় বৈঠক ৷ মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার ৷ দুপুর ৩টের সময় শুরু হওয়া এই বৈঠকে পৌরহিত্য করছেন কেন্দ্রীয়…

জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে ‘টাইগার ৩’-এর

আসছে সলমন খান, ক্যাটরিনা কইফের ‘টাইগার ৩’। যশরাজ ব্যানারের স্পাই দুনিয়ার ৫ম ধামাকা হতে চলেছে ‘টাইগার ৩’., ছবিতে ক্যাটরিনার পাশাপাশি ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ।…

সিঙ্গাপুরে ২ কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় শেফ-কে ৪ মাসের কারাদণ্ড দিল আদালত

সিঙ্গাপুরে দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে জেল হল এক ভারতীয় শেফের। ৪৪ বছর বয়সী ওই শেফকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। জানা গিয়েছে, ওই ভারতীয় শেফের নাম সুশীল কুমার। শ্লীলতাহানির দুটি…

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নামল বায়ুসেনার বিমান

বিশেষ অনুশীলনের অঙ্গ হিসেবে আজ উত্তরপ্রদেশের পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অবতরণ করানো হল বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমানকে। তিনটি বিমানকে সফলতার সঙ্গে এই রাস্তায় নামানো হয় আজ।

অশান্ত বিজেপি শাসিত মণিপুর, শান্তি ফেরাতে আজ সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

আজ দিল্লির সংসদ ভবনের লাইব্রেরিতে মণিপুরে শান্তি ফেরানো নিয়ে সর্বদল বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। সর্বদল বৈঠকে কেন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন না, তা নিয়ে বৃহস্পতিবারই তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।…