গ্রেসি ইলেকট্রিক স্কুটার 2026 ভার্সন লঞ্চ করল ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান জেলিও ই-মোবিলিটি ৷ দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত রাইডএশিয়া ইভি এক্সপো 2026-এ এই মডেলটি লঞ্চ করা হয়েছে । মূলত শহুরে যুবক-যুবতিদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই মডেলটি ৷ এছাড়াও কলেজের পড়ুয়াদেরও বিশেষ সুবিধা হবে বলে দাবি করা হয়েছে ৷ 2026 Zelio Gracy চারটি ব্যাটারি অপশনে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে দুটি লেড-অ্যাসিড ভ্যারিয়েন্ট এবং দুটি লিথিয়াম-আয়ন অপশন রয়েছে । এগুলি 60V/32AH এবং 72V/32AH কনফিগারেশনে দেওয়া হয়েছে । এক্স শো-রুম দাম শুরু হচ্ছে 59,999 টাকা থেকে ৷ এবং সর্বোচ্চ দাম রয়েছে 76,999 টাকা ৷ মূলত ব্যাটারি ভ্যারিয়েন্টের জন্য দামের তারতম্য রয়েছে ৷
2026 Zelio Gracy সাতটি রঙে লঞ্চ করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে Snow Pearl White, Bright Black, Asian Black, Yellow, Noble Metal Grey, Fluorescent Green, এবং Hibiscus Purple । লঞ্চ অফারের অংশ হিসেবে, এই ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার প্রথম 500 জন গ্রাহককে বিনামূল্যে একটি করে হেলমেট দেওয়ার ঘোষণা করেছে । এছাড়াও, Zelio স্কুটারের উপর দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে, যা ইলেকট্রিক মোটর, কন্ট্রোলার এবং ফ্রেম কভার করবে ।
Performance, battery, and specifications
নতুন Gracy-এর লেড-অ্যাসিড ভ্যারিয়েন্টগুলো পুরোপুরি চার্জ হতে 8 থেকে 10 ঘণ্টা সময় নেয় ৷ তবে লিথিয়াম-আয়ন মডেলগুলি 4 থেকে 5 ঘণ্টায় চার্জ হয় । এটি 60/72V BLDC মোটর দ্বারা চালিত, যার সঙ্গে দেওয়া হয়েছে ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ড্রাম ব্রেক রয়েছে । সাসপেনশনের জন্য সামনে রয়েছে টেলিস্কোপিক হাইড্রলিক ফর্ক এবং পিছনে স্প্রিং-লোডেড ইউনিট, উভয় প্রান্তে 12-ইঞ্চি টায়ার ফিট করা হয়েছে । 2026 Zelio Gracy-এর টপ স্পিড 25 kmph এবং সিঙ্গল চার্জে 60 থেকে 120 km পর্যন্ত যেতে পারে স্কুটারটি ৷
Features and practicality
2026 Gracy ইলেকট্রিক স্কুটারের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ফিচার হল এর 50-litre বুট স্পেস ৷ কোম্পানির দাবি লো-স্পিড ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে সবচেয়ে বড় বুট স্পেসগুলোর মধ্যে একটি । এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে সেন্ট্রাল লকিং, অ্যান্টি-থেফট অ্যালার্ম, কী-লেস ইগনিশন, USB চার্জিং পোর্ট, LED হেডল্যাম্প এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য একটি ফুটরেস্টও যোগ করা হয়েছে।

