?> উত্তরপ্রদেশের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮০ পড়ুয়ারা - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয় তাদের শরীরে। হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা! উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয় তাদের শরীরে। সোমবার সন্ধ্যায় প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিচালিত এই স্কুলের কিছু শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সব পড়ুয়াই চিকিৎসার অধীন, এবং নিরাপদে রয়েছে এমনই জানা গিয়েছে। যদিও ঘটনায় অভিযোগ নথিভুক্ত হয়েছে থানায়। মামলার তদন্ত চলছে। জেলাশাসক দিব্যা মিত্তল আশ্বাস দিয়েছেন যে ঘটনায় যাঁদের হাত রয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই ছাত্র মহর্ষি দেবরাহ বাবা মেডিকেল কলেজে ভর্তি আছে। বাকিরা স্কুলেই চিফ মেডিকেল অফিসারের (সিএমও) নেতৃত্বে চিকিৎসকদের একটি দলের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে। জেলাশাসক মিত্তাল এবং পুলিশ সুপার সংকল্প শর্মা ছাত্রদের পরীক্ষা করতে মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন। ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি দল ক্যাম্পাসের রান্নাঘর এবং স্টোরেজ এলাকা পরিদর্শন করেছেন। রান্নাঘরে প্রস্তুত রুটি, মুসুর ডাল, সবজি, ছোলা, লঙ্কা গুঁড়ো, তেল এবং মিশ্রিত আচার-সহ সাতটি নমুনা সংগ্রহ করেছেন খাদ্য নিরাপত্তার সহকারী কমিশনার বিনয় কুমার সহায়।