প্রধান শিক্ষকা নিজেই স্কুলে পার্লার কর্মীদের ডেকে ফেসিয়াল করিয়েছিলেন। এই সময় এক শিক্ষিকা তাদের দেখে ভিডিয়ো করতে থাকেন। শিক্ষিককে এ কাজ করতে দেখে প্রধান শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উভয়ের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এতটাই বেড়ে যায় যে শিক্ষকের ওপর চড়াও হন প্রধান শিক্ষিকা। অধ্যক্ষ প্রথমে শিক্ষিকার দুই হাতে কামড় দেয় এবং পরে তাকে ইট দিয়ে আঘাত করে আহত করে। এই ঘটনার ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
স্কুলে বসে ফেসিয়াল করছেন প্রধান শিক্ষিকা, নজরে আসতেই কামড়ে রক্তাক্ত করলেন অপর শিক্ষিকা
Byবঙ্গনিউজ
Apr 19, 2024
