মেট্রোর ৩ সম্প্রসারিত রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী I করলেন মেট্রো সফরও। শহর জুড়ল ৩ মেট্রো লাইনে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রোর যাত্রা শুরু। হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে গেল সেক্টর ফাইভ। সম্প্রসারিত নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দু’টি চালু রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারণও হয় তাঁর হাত দিয়েই।

কখন চালু হবে পরিষেবা

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে। তবে ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু হতে চলেছে ২৫ অগস্ট সোমবার থেকে। মেট্রোর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো চলবে সকাল সাড়ে ৬টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৯ মিনিটে। কবি সুভাষ থেকে বেলেঘাটা লাইনের প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায় এবং শেষ মেট্রো মিলবে রাত ৮টা ২৮ মিনিটে এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে। অরেঞ্জ এবং ইয়েলো লাইনে শনি ও রবিবার ট্রেন চলবে না।

একনজরে ভাড়ার তালিকা

হাওড়া ময়দান-সেক্টর ফাইভ- ৩০ টাকা

হাওড়া ময়দান-করুণাময়ী- ৩০ টাকা

হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক- ৩০ টাকা

হাওড়া ময়দান-সিটি সেন্টার- ৩০ টাকা

হাওড়া ময়দান-বেঙ্গল কেমিক্যাল-৩০ টাকা

হাওড়া ময়দান-সল্টলেক স্টেডিয়াম-২০ টাকা

হাওড়া ময়দান-ফুলবাগান-২০ টাকা

হাওড়া ময়দান-শিয়ালদহ-২০ টাকা