?> ভোট মরশুমে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে কলকাতা - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

 বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে কলকাতা ৷ ভারতে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে কলকাতা-গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে ৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান ৷ তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীঘ্রই কলকাতা ও গুয়াহাটির মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটির উদ্বোধন করবেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে চলাচলকারী এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া বিমান ভাড়ার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম হবে। উল্লেখ্য, বর্তমানে হাওড়া-এনজেপি রুটে একজোড়া বন্দে ভারত ও একজোড়া শতাব্দী এক্সপ্রেস চলে ৷ এখনও পর্যন্ত দেশে বন্দে ভারতের কোনও স্লিপার কোচ নেই। এই প্রথম বাংলা ও অসমকে স্লিপার বন্দে ভারত দিচ্ছে কেন্দ্র। এদিন এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী বলেন, “বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা আগামী 15-20 দিনের মধ্যে চালু হয়ে যাবে ৷”