বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের দাবি জানাতে শুক্রবার সন্ধ্যাতেই লোকভবনে পৌছলেন শুভেন্দু অধিকারী। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই শীলমোহর দেওয়া হয়। নাম ঘোষণার পর শুক্রবার সন্ধেতেই লোকভবনে  শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সাংসাদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক জয় পায় বিজেপি। এদিন পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরই মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল আর এন রবি কাছে যান শুভেন্দু অধিকারী। সন্ধে সাড়ে ৬টার কিছু পরে লোকভবনে পৌছন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আর.এন রবির কাছে সরকার গঠনের আবেদন জানান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়৷