ক্ষমতায় এসেছে বিজেপি কখনও এক মাসও হয়নি তারমধ্যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করতে শুরু করেছে তারা। অবৈধভাবে বসে থাকা হকারদের থেকে জায়গা দখলমুক্ত করেছিল তৃণমূল সরকার। কিন্তু তারা পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। কিন্তু এই সরকার কোনওরকম পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকারদের উচ্ছেদ। শনিবার মধ্যরাতে দমদম স্টেশনের ভেতরে ও বাইরে চলল রেলের বুলডোজার। ভেঙে ফেলা হয় একের পর এক দোকান। উপার্জনের জায়গা হারিয়ে এখন মাথায় হাত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে স্টেশন যাত্রী ও হকারদের হালকা হতেই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দমদমে পৌঁছে যায় আরপিএফ, রেল পুলিশ ও রাজ্য পুলিশের এক বিশাল বাহিনী। প্রাথমিকভাবে মাইকিং করে হকারদের উঠে যেতে নির্দেশ দেওয়া হয়। এর কিছু সময়ের মধ্যেই চলে বুলডোজার। স্টেশনের বাইরে রাস্তাতে অবৈধ উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার। মধ্যরাতের এই ঘটনা ঘিরে শুরু হয় তুলকালাম। দোকান ভাঙা রুখতে হকার ও ব্যবসায়ীরা চেষ্টাও করেছিলেন। অনিশ্চয়তায় এখন কয়েকশো হকারের পরিবার। সর্বস্ব হারিয়ে এখন মৃত্যু ছাড়া আর কোনও পথ খুঁজে পাচ্ছেন না অসহায় হকাররা। তৃণমূল সরকারের আমলে রেল বহুবার এই হকারদের সরাতে চাইলেও সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এই সরকার আসতেই সেই সব পাট চুকেছে। উল্টে তাঁদের রুজি-রুটিতে টান পড়ছে। অন্ধকারে হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ।

