ধর্মতলায় এ বছর ২১ জুলাইয়ের সভা করা যাবে না। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল – দুই শিবিরকেই স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো অত্যন্ত ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূল। সঙ্গে জুড়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীও। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা আয়োজনের আবেদন জানিয়েছিল উভয় পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মিলল না। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।